হোম / সারাদেশ / আইফোনের টানে দেড় বছরের সন্তানকে বিক্রি করলেন...
সারাদেশ

আইফোনের টানে দেড় বছরের সন্তানকে বিক্রি করলেন বাবা, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট, ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ন
৬৮ বার পঠিত
ফন্ট:
পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগে মো. মারুফ মুন্সি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগে মো. মারুফ মুন্সি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বিক্রির শিকার শিশুটিকে উদ্ধার করে তার দাদা-দাদির জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রাম থেকে মারুফকে আটক করা হয়। পরে রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বাজার ঘোরানোর কথা বলে দেড় বছরের ছেলে মুসাকে বাড়ি থেকে নিয়ে যান মারুফ। দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের সন্দেহ হয়। একপর্যায়ে মারুফের এক আত্মীয়ের মাধ্যমে পরিবার জানতে পারে, শিশুটিকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন মারুফ। সেই টাকা নিয়ে তিনি ঢাকায় গিয়ে পুরোনো মোবাইল পরিবর্তন করে একটি নতুন আইফোন কেনেন।

ঘটনাটি জানাজানি হলে পুলিশ মারুফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি সন্তান বিক্রির কথা স্বীকার করেন। পরে পুলিশ ক্রেতা ইমরানকে থানায় ডেকে চাপ সৃষ্টি করলে জানা যায়, শিশুটিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে তার শ্বশুরের বাড়িতে রাখা হয়েছে। রাতেই সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, অভিযুক্ত বাবাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসানের উপস্থিতিতে শিশুটিকে তার দাদা মফিজ মুন্সী ও দাদি মাহফুজা বেগমের জিম্মায় দেওয়া হয়েছে।

 

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+