হোম / খেলাধুলা / নারী এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের
খেলাধুলা

নারী এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬ | ১২:৪৬ পূর্বাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:
নারী এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

নারী এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। 'বি' গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

টুর্নামেন্টের জন্য সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে দল ভালো প্রস্তুতি নিয়েছে জানিয়ে ফাইনাল খেলার দৃঢ় লক্ষ্যের কথা জানিয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। টুর্নামেন্টের সবশেষ আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বাংলাদেশের নারী দলের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালে। সেবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সেরার মুকুট পরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের আসরে 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

 

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+