হোম / সারাদেশ / মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
সারাদেশ

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

মুন্সিগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট, ২০২৬ | ০৬:৫২ পূর্বাহ্ন
১৩১ বার পঠিত
ফন্ট:
মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে ‘নিউ গ্রীনলাইন এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে ‘নিউ গ্রীনলাইন এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া একটার দিকে সেতু পার হয়ে মাওয়া প্রান্তে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রথমে সেতুর ডান দিকের রেলিংয়ে এবং পরে বাঁ দিকের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহত ব্যক্তিরা হলেন—মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০) ও লুৎফর রহমান (৬৩), মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নূর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীরা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

 

ম
মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+