হোম / খেলাধুলা / আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরার লড়াইয়ে তিন...
খেলাধুলা

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরার লড়াইয়ে তিন তরুণ তারকা

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৩৬ পূর্বাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত সোমবার (৩১আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ বর্ণিল পথচলার ইতি টানার ঘোষণা দেন ৩৯বছর বয়সী এই মহাতারকা।

নিজের হাতে লেখা একটি নোটসহ দেওয়া বার্তায় মেসি জানান, অনেক ভেবেচিন্তেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত তাকে ভেতর থেকে কষ্ট দিলেও এখনই সরে দাঁড়ানোর সঠিক সময় বলে মনে করছেন তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ১০নম্বর জার্সি এবং দলের প্রাণভোমরা হয়ে থাকা মেসি জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। অর্জন করেছেন দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ শিরোপা। এবারের বিশ্বকাপেও রেকর্ড ষষ্ঠবারের মতো মাঠে নেমে ৮গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ৪টি।

মেসির এই বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা ফুটবলের একটি সুবর্ণ যুগের সমাপ্তি ঘটল। ম্যারাডোনার পর যে ১০নম্বর জার্সিকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, এখন সেই জার্সি ও দলের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার মতো কয়েকজন তরুণ তারকা আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ, একই ক্লাবের উদীয়মান তরুণ তারকা জুলিয়ানো সিমিওনে এবং ইতালীয় ক্লাব কোমোর আক্রমণভাগের খেলোয়াড় ২১বছর বয়সী নিকো পাজকে মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, মেসির শূন্যতা এককভাবে পূরণ করা অসম্ভব হলেও এই তরুণদের সম্মিলিত শক্তির ওপর ভর করেই এখন ভবিষ্যতের পথ চলতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+