আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির।
আর্জেন্টিনার বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, দেশের মাটিতে সমর্থকদের সামনে মহাতারকাকে বিদায় সংবর্ধনা জানাতে আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে একটি বিশেষ প্রীতি ম্যাচের আয়োজন করতে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তাল বা অন্য কোনো ভেন্যুতে এই ম্যাচটি আয়োজনের জোর আলোচনা চললেও, পুরো বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মেসির সম্মতির ওপর।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারকে বিদায়ী ম্যাচ মনে করা হলেও, সব ঠিক থাকলে দেশের মাটিতে এই প্রীতি ম্যাচের মাধ্যমে আর্জেন্টাইন জার্সিতে নিজের বর্ণিল অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি টানতে পারেন রেকর্ড দুবারের গোল্ডেন বলজয়ী এই ফরোয়ার্ড।

আপনার মতামত দিন