হোম / সারাদেশ / আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের...
সারাদেশ

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
০৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:২৬ অপরাহ্ন
৫২ বার পঠিত
ফন্ট:
সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+