হোম / সারাদেশ / বগুড়ায় ফাঁকা গুলি চালিয়ে যুবককে ছুরিকাঘাত
সারাদেশ

বগুড়ায় ফাঁকা গুলি চালিয়ে যুবককে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৪৮ পূর্বাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:
বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন।

বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার আগে আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোকসেদ আলীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোপুর-নামুজা সড়ক এলাকার একটি ৩২ বিঘা আয়তনের আমবাগান ও জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে ৬ থেকে ৭ জনের একটি দল মাটিডালী এলাকায় এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে লোকজনকে সরিয়ে দেয়। পরে একা পেয়ে মোকসেদ আলীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, দুই জোড়া জুতা ও কয়েকটি লাঠিসোঁটা জব্দ করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধার হওয়া গুলির খোসাগুলো প্রাথমিকভাবে ৭ দশমিক ৬৫ এমএম বোরের বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

ব
বগুড়া প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+