ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে আপাতত সামরিক হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজের এক বিবৃতিতে ট্রাম্প জানান, প্রস্তাবিত চুক্তির আওতায় আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণ ও সর্বাত্মকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি থেকে উদ্ভূত বিশ্বব্যাপী নিরাপত্তার হুমকিগুলোর স্থায়ী অবসান ঘটানো হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বশান্তি, অঞ্চলের স্থিতিশীলতা এবং একটি সমৃদ্ধ ইরানের ভবিষ্যৎ নিশ্চিত করার স্বার্থেই তিনি সম্ভাব্য এই হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে পুরো প্রক্রিয়াটি দ্রুত একটি চূড়ান্ত ও কার্যকর সমঝোতায় পৌঁছানোর ওপর সরাসরি নির্ভর করছে।
ইরানের প্রতি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, "ইসরায়েলও এই অঙ্গীকারে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। সবাই মিলে একটি স্থায়ী শান্তির দিকে এগিয়ে আসুন।"

আপনার মতামত দিন