হোম / সারাদেশ / আমিনবাজারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসবি সদ...
সারাদেশ

আমিনবাজারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
০৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩০ অপরাহ্ন
৪৮ বার পঠিত
ফন্ট:
সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতণ্ডার জেরে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতণ্ডার জেরে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলেও গুরুতর আহত হয়েছেন।

নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে এসআই হিসেবে কর্মরত ছিলেন। আহত ছেলের নাম আরিফুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ জনের সঙ্গে আলতাফ হোসেন ও তার ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।

পরে রাত সাড়ে নয়টার দিকে দুজনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে নিজ বাসার কাছেই ওই এসআই ও তার ছেলে হামলার শিকার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+