হোম / সারাদেশ / হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে হ...
সারাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে হাসুয়াসহ আটক শ্যালক

জয়পুরহাট প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৩০ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে দুটি ধারালো হাসুয়াসহ শাকিল আহাম্মেদ (২৮) নামের এক তরুণ আটক হয়েছেন।

পারিবারিক কলহের জেরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে দুটি ধারালো হাসুয়াসহ শাকিল আহাম্মেদ (২৮) নামের এক তরুণ আটক হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক শাকিল কালাই উপজেলার ছত্রগ্রাম এলাকার বাসিন্দা।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শাকিলের বোন সুরাইয়া বেগমের সঙ্গে তার স্বামী মিনহাজুল ইসলামের পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার মিনহাজুল বিষপান করলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। বোনকে নির্যাতনের খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই শাকিল দুই হাতে দুটি হাসুয়া নিয়ে সরাসরি হাসপাতালে ঢুকে পড়েন। ধারালো অস্ত্র হাতে তাকে ওয়ার্ডে ঢুকতে দেখে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে কোনো অপ্রহতিকর ঘটনা ঘটার আগেই রোগীর স্বজনেরা তাকে ধরে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, হাসুয়াসহ ওই তরুণকে আটক করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

জ
জয়পুরহাট প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+