হোম / সারাদেশ / ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থা...
সারাদেশ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৪৪ পূর্বাহ্ন
৮০ বার পঠিত
ফন্ট:
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সরকারি সফর।

এর আগে রবিবার দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। সফরের প্রথম দিনে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন। দীর্ঘদিনের এই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতির নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম এবং এরপর সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা সেরে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে।

 

ঠ
ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+