হোম / সারাদেশ / পাবনার আটঘরিয়ায় গুলি ও কুপিয়ে বিএনপি নেতাকে...
সারাদেশ

পাবনার আটঘরিয়ায় গুলি ও কুপিয়ে বিএনপি নেতাকে হত্যা

জেলা প্রতিনিধি ►পাবনা
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৩৮ পূর্বাহ্ন
৪৮ বার পঠিত
ফন্ট:
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আদম আলী মোল্লা (৬০) নামের এক স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আদম আলী মোল্লা (৬০) নামের এক স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে এবং তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথিমধ্যে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে কুপিয়ে ও গুলি করে নিশ্চিত মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

নিহতের মামাতো ভাই আলমগীর হোসেন জানান, ১৫ দিন আগেও তার ভাইয়ের ছেলেকে অনেকেই হুমকি দিয়েছিল। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

 

জ
জেলা প্রতিনিধি ►পাবনা

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+