হোম / সারাদেশ / দাউদকান্দিতে বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল...
সারাদেশ

দাউদকান্দিতে বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২০ শিক্ষার্থী আহত

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:২৮ পূর্বাহ্ন
৭১ বার পঠিত
ফন্ট:
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অন্তত ২০জন শিক্ষার্থী আহত হয়েছেন।

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অন্তত ২০জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোরের দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে ৪০জন শিক্ষার্থী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান চালায় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।

আহত শিক্ষার্থীদের মধ্যে জাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনাসহ ২০ জনের নাম জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ক
কুমিল্লা প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+