হোম / খেলাধুলা / বাইশে পা রাখলেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’ খ্যা...
খেলাধুলা

বাইশে পা রাখলেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’ খ্যাত নিকো পাজ

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ন
৯০ বার পঠিত
ফন্ট:
ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার ‘১০নম্বর’ জার্সি কেবল একটি সংখ্যা নয়, এটি দেশটির ফুটবল ইতিহাস, ঐতিহ্য ও আবেগের প্রতীক।

ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার ‘১০নম্বর’ জার্সি কেবল একটি সংখ্যা নয়, এটি দেশটির ফুটবল ইতিহাস, ঐতিহ্য ও আবেগের প্রতীক। লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের সমাপনী লগ্নে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে হবেন তাঁর যোগ্য উত্তরসূরি। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে তরুণ প্রতিভা নিকো পাজের নাম। আজ ৮ সেপ্টেম্বর ২২ বছরে পা দিলেন আর্জেন্টিনার এই উদীয়মান ফুটবলার।

স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে জন্ম নেওয়া নিকো ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের নজর কাড়েন এবং ২০১৬সালে মাত্র ১১বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন। সেখান থেকে ধাপে ধাপে রিয়াল মাদ্রিদের মূল দলে জায়গা করে নেওয়ার পর ইতালির ক্লাব কোমোয় যোগ দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ড্রিবলিং, সৃজনশীলতা এবং আক্রমণে কার্যকর পাস বাড়প পারদর্শিতার কারণে আধুনিক ‘নম্বর ১০’ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে সিরি আ'র সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন এই তরুণ।

আর্জেন্টিনার জার্সিতেও নিকোর পথচলা শুরু হয়েছিল স্বয়ং মেসির হাত ধরেই। ২০২৪ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেকের ম্যাচেই মেসিকে অ্যাসিস্ট করে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। এরপর থেকেই আলবিসেলেস্তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁর গুরুত্ব হু হু করে বাড়ছে। তবে মেসির উত্তরসূরি হওয়া কিংবা ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি গায়ে জড়ানো কেবল একটি সংখ্যার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে ম্যারাডোনা ও মেসির মতো কিংবদন্তিদের বিশাল উত্তরাধিকার। নিকোর সামনে তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের প্রতিভার ঝলক বজায় রেখে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেওয়া।

মাত্র ২২বছর বয়সেই আর্জেন্টিনার আক্রমণভাগের সৃজনশীলতার ভার নিজের কাঁধে নিয়ে ‘নতুন মেসি’ তকমার বৃত্ত ভেঙে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার পথে এগিয়ে যাওয়াই এখন তাঁর জন্মদিনের সবচেয়ে বড় প্রত্যাশা।

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+