হোম / খেলাধুলা / এলদেনসে ক্লাব কিনতে যাচ্ছেন মেসি
খেলাধুলা

এলদেনসে ক্লাব কিনতে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৩২ পূর্বাহ্ন
৮৬ বার পঠিত
ফন্ট:
ফুটবল মাঠে জাদুকরি নৈপুণ্যের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় বড় পদক্ষেপ নিতে চলেছেন লিওনেল মেসি।

ফুটবল মাঠে জাদুকরি নৈপুণ্যের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় বড় পদক্ষেপ নিতে চলেছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পেনের দ্বিতীয় লিগের ক্লাব সিডি এলদেনসে কেনার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ক্লাবটির বর্তমান সংখ্যাগরিষ্ঠ মালিক ‘থি সলুসিওনেস গ্রুপ এসএএস’-এর সব শেয়ার কেনার প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে পুরো চুক্তিটি সম্পন্ন করতে স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে।

ফুটবল ক্লাব পরিচালনার সঙ্গে মেসির সংশ্লিষ্টতা নতুন কিছু নয়। এর আগে গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউই করনেল্লার একক মালিকানা অর্জন করেন তিনি। এ ছাড়া ইন্টার মায়ামির সঙ্গে বর্তমান খেলোয়াড়ি চুক্তি শেষ হওয়ার পর মার্কিন এই ক্লাবেও অংশীদারি পাওয়ার কথা রয়েছে তার।

আলিকান্তে প্রদেশের এলদা শহরের শতবর্ষী ক্লাব সিডি এলদেনসে সাম্প্রতিক বছরগুলোতে দারুণ অগ্রগতি অর্জন করেছে। দীর্ঘ সময় নিচের সারিতে কাটালেও আন্তর্জাতিক বিনিয়োগের কল্যাণে গত চার মৌসুমের মধ্যে তিনটিতেই স্পেনের দ্বিতীয় বিভাগ বা লা লিগা টু-তে খেলার গৌরব অর্জন করেছে দলটি।

তবে চলতি মৌসুমের শুরুটা ভালো কাটেনি ক্লাবটির। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট অর্জন করায় গত রবিবার কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করে কর্র্তৃপক্ষ। এমন একটি সংকটময় মুহূর্তে মেসির মতো বিশ্বমানের খেলোয়াড়ের মালিকানায় আসার সম্ভাবনা ক্লাবটির ভবিষ্যতের জন্য নতুন আশার সঞ্চার করেছে।

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+