হোম / সারাদেশ / সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
সারাদেশ

সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

ডেস্ক রিপোর্ট
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৩৫ পূর্বাহ্ন
৪৪ বার পঠিত
ফন্ট:

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা মাসুম লুমেন। তিনি জানান, তার চাচা একজন নম্র, ভদ্র ও সৎ মানুষ ছিলেন এবং তার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

রাজনৈতিক জীবনে মনোয়ার হোসেন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়নে গাইবান্ধা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে পরাজিত হলেও, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+