হোম / খেলাধুলা / আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমের...
খেলাধুলা

আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:২৫ পূর্বাহ্ন
৮০ বার পঠিত
ফন্ট:
লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসানের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তারকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো।

লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসানের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তারকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। প্রধান কোচ লিওনেল স্কালোনি ২৮ বছর বয়সী এই শক্তপোক্ত সেন্ট্রাল ডিফেন্ডারের কাঁধে আলবিসেলেস্তেদের আর্মব্যান্ড তুলে দিয়েছেন।

সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাতে জানা গেছে, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি; বরং মেসি ও নিকোলাস ওটামেন্দির অবসরের পর রক্ষণভাগের মূল স্তম্ভ রোমেরোকে অধিনায়ক করার পরিকল্পনা কোচিং স্টাফরা অনেক আগেই কষে রেখেছিল। বর্তমানে আতলেতিকো মাদ্রিদে খেলা এই ডিফেন্ডার আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্য—যেমন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নতুন এই অধ্যায়ে মাঠে দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোমেরোর প্রধান সহ-সহায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ও প্রভাবশালী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+