মাত্র সাত মাস বয়স থেকে জটিল কিডনি রোগে (নেফ্রোটিক সিনড্রোম) আক্রান্ত হয়ে জীবনের ১৫টি বছর বিছানায় কাটিয়ে দিচ্ছে নাটোরের বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জুঁই খাতুন। দিনমজুর বাবা জুব্বার আলীর পক্ষে মেয়ের দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে সহায়-সম্পত্তি সব বিক্রি হয়ে যাওয়ায় গত তিন মাস ধরে তার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
অসুস্থতার কারণে এবারের অর্ধবার্ষিক পরীক্ষাতেও অংশ নিতে পারেনি জুঁই। অর্থাভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত এই শিক্ষার্থীর পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত দিন