হোম / বিশ্ব / ট্রাম্পের ইতিবাচক ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলে...
বিশ্ব

ট্রাম্পের ইতিবাচক ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট, ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন
৫৮ বার পঠিত
ফন্ট:
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি ও যুদ্ধের আশঙ্কা কিছুটা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ৪ শতাংশেরও বেশি কমেছে।

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি ও যুদ্ধের আশঙ্কা কিছুটা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ৪ শতাংশেরও বেশি কমেছে। খবর সিএনবিসির।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৮৪ দশমিক ১০ ডলারে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের বিশেষ অনুরোধে ইরানে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। এর মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দ্রুত ও সম্পূর্ণ খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিষ্পত্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ সমুদ্রপথের এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনায় তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। মূলত গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার পারদ চড়তে থাকায় তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল।

তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় বৈশ্বিক বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তেলের দাম থেকে ঝুঁকির প্রভাব কমতে শুরু করেছে। যদিও ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ ইবনে আল-রেজা জানিয়েছেন, ওয়াশিংটনের যে কোনো হুমকি বা পদক্ষেপকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+