হোম / সারাদেশ / মির্জা ফখরুলের শূন্য আসনে উপনির্বাচন ২৯ অক্টো...
সারাদেশ

মির্জা ফখরুলের শূন্য আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:১১ পূর্বাহ্ন
৬৮ বার পঠিত
ফন্ট:
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এই উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) এই তফসিল চূড়ান্ত করে। পরে ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৭ সেপ্টেম্বর এবং বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ২৯ অক্টোবর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২১ আগস্ট শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

 

ঠ
ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+