হোম / স্বাস্থ্য / বিশ্বের সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব বাংলাদেশে...
স্বাস্থ্য

বিশ্বের সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব বাংলাদেশে: মৃত্যু ১০০০ ছাড়াল

ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৩২ পূর্বাহ্ন
১০২ বার পঠিত
ফন্ট:
টিকাদানের ঘাটতি ও রাজনৈতিক অস্থিরতার জেরে সৃষ্ট সংকটের কারণে বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম মহামারি।

টিকাদানের ঘাটতি ও রাজনৈতিক অস্থিরতার জেরে সৃষ্ট সংকটের কারণে বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম মহামারি। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব চলছে বাংলাদেশে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৪৬ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই সময়ে মারা গেছেন ১ হাজার ২ জন। মৃতদের বড় একটি অংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।

বিশেষজ্ঞদের মতে, ২০২৪ ও ২০২৫ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়া, টিকা সংগ্রহ নীতিতে পরিবর্তন এবং দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাতিল হওয়ার কারণেই এই বিপর্যয় নেমে এসেছে।

এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হুসাইন টিকা সংগ্রহের নীতিগত পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট ও টিকাদান কর্মসূচি পেছানোর কথা স্বীকার করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকার ঘাটতি পূরণ এবং বাদপড়া শিশুদের অবিলম্বে টিকার আওতায় আনার ওপর বিশেষ জোর দিয়েছে।

 

সূত্র : রয়টার্স

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+