হোম / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ১৪০ মেহগনি গাছ কেট...
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
১০ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ন
১২৮ বার পঠিত
ফন্ট:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবী হাজীপাড়া কেন্দ্রীয় গোরস্থানে রাতের আঁধারে রোপণ করা ১৪০টি মেহগনি গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবী হাজীপাড়া কেন্দ্রীয় গোরস্থানে রাতের আঁধারে রোপণ করা ১৪০টি মেহগনি গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও গোরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য মাত্র তিন মাস আগে ১৬৮টি গাছ রোপণ করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গাছগুলো কাটা অবস্থায় দেখতে পেলে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। গোরস্থান কমিটির ধারণা, অতীতে ওই জমিতে খেলাধুলা করার কারণে ক্ষুব্ধ কেউ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। গোরস্থান কমিটি ও ইউপি চেয়ারম্যান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+