হোম / সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার কাছাকাছি পদ্মার পান...
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি: পানিবন্দি হাজারো মানুষ

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
১১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৩০ পূর্বাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পাঙ্খা গেজ স্টেশনে পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭৬ মিটার, যার বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। এছাড়া মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও ক্রমেই বাড়ছে।

পদ্মার পানি বাড়ায় সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নসহ বেশ কিছু নিচু এলাকার হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। যাতায়াত ও কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি পানি স্কুল ভবনে প্রবেশ করায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

দুর্গত মানুষের খবর নিতে ইতিমধ্যে বৃহস্পতিবার সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হোসাইনের নেতৃত্বে কৃষি, প্রকল্প বাস্তবায়ন, সমাজসেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের একটি দল নারায়ণপুর ইউনিয়ন পরিদর্শন করেছে। এ সময় স্থানীয়দের সমস্যার কথা শুনে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামীকাল শনিবার পর্যন্ত পানি বাড়ার প্রবণতা থাকতে পারে, তবে এরপর পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকায় বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন।

 

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+