হোম / সারাদেশ / খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নিখোঁজের তিন দিন পর...
সারাদেশ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নিখোঁজের তিন দিন পর ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি ►খাগড়াছড়ি
১২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৩১ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সাধন রঞ্জন চাকমা (৪৮) নামের এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সাধন রঞ্জন চাকমা (৪৮) নামের এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দুল্যাতলী ইউনিয়নের মেম্বারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহত সাধন রঞ্জন চাকমা দুল্ল্যাতলি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার ভারত মোহন চাকমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাধন রঞ্জন চাকমার নিখোঁজ থাকার বিষয়টি দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা পুলিশকে জানান। এরপর পুলিশের একটি দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির অদূরে পাহাড়ের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের গলায় একটি দাগ ছাড়া শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য রাতে মরদেহটি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহত সাধন রঞ্জন চাকমার ছেলে হেমন্ত চাকমা বাদী হয়ে লক্ষ্মীছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

 

জ
জেলা প্রতিনিধি ►খাগড়াছড়ি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+