হোম / খেলাধুলা / বিশ্বকাপের পর মাঠে ফিরছে আর্জেন্টিনা: মেসির শ...
খেলাধুলা

বিশ্বকাপের পর মাঠে ফিরছে আর্জেন্টিনা: মেসির শেষ ম্যাচ নিয়ে জল্পনা

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:৪৩ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
২০২৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ঘরের মাঠে এবং নিজেদের দর্শকদের সামনে খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল।

২০২৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ঘরের মাঠে এবং নিজেদের দর্শকদের সামনে খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল। ফিফা আন্তর্জাতিক উইন্ডো (২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর) উপলক্ষে দেশের মাটিতে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আসন্ন এই উইন্ডোতে ঘরের মাঠে মোট তিনটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। সম্ভাব্য সূচি অনুযায়ী ম্যাচগুলো হলো:

৩০ সেপ্টেম্বর: প্রতিপক্ষ বলিভিয়া (কর্ডোবা)

৩ অক্টোবর: প্রতিপক্ষ বুর্কিনা ফাসো (এল মনুমেন্তাল স্টেডিয়াম, বুয়েনস আইরেস)

৬ অক্টোবর: প্রতিপক্ষ বেনিন (এল মনুমেন্তাল স্টেডিয়াম, বুয়েনস আইরেস)

এদিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মহাতারকা লিওনেল মেসিকে এই ম্যাচগুলোর কোনো একটিতে বিশেষ বিদায় সংবর্ধনা দেওয়া হতে পারে বলে জোরালো ধারণা করা হচ্ছে। ম্যাচগুলো ‘ক্লাস এ’ ম্যাচ হিসেবে ফিফার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই স্বীকৃতি মিললে লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদার ওপর থাকা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পাশাপাশি ম্যাচগুলোর ফলাফল ফিফা র‍্যাঙ্কিংয়েও প্রভাব ফেলবে। আগামী ২২ বা ২৩ সেপ্টেম্বর থেকে ইজেইজা ট্রেনিং কমপ্লেক্সে দলীয় ক্যাম্প শুরু হতে পারে, যেখানে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ মুখদেরও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্কালোনির ভবিষ্যৎ ও কোচিং স্টাফে পরিবর্তন
কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চললেও এএফএ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, ২০৩০ সাল পর্যন্ত তারা স্কালোনির মাধ্যমেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা চালিয়ে যেতে চায়। তবে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবী। দলের অন্যতম বিশ্বস্ত সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল আগামী ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর জাতীয় দল ছাড়ছেন। মূল কোচ হিসেবে স্বাধীনভাবে ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তবে রবার্তো আয়ালা, পাবলো আইমার, মার্টিন টোকালি এবং মাতিয়াস মান্নার মতো কোচিং স্টাফের বাকি সদস্যরা স্কালোনির সঙ্গেই থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+