হোম / খেলাধুলা / আর্জেন্টিনার স্কোয়াডে নতুন চমক রোমান ভেগা
খেলাধুলা

আর্জেন্টিনার স্কোয়াডে নতুন চমক রোমান ভেগা

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৩৩ অপরাহ্ন
১০৭ বার পঠিত
ফন্ট:
বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করায় সবার চোখ স্বাভাবিকভাবেই ছিল লিওনেল মেসির দিকে।

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করায় সবার চোখ স্বাভাবিকভাবেই ছিল লিওনেল মেসির দিকে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগে আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে মেসিকে শেষবারের মতো মাঠে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে এই ভিড়েও আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা করে নেওয়া ২২ বছর বয়সী লেফট ব্যাক রোমান ভেগাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

মেসি-পরবর্তী যুগে দলের লেফট ব্যাক পজিশনের দীর্ঘমেয়াদী সংকট সমাধানে রোমান ভেগাকে অন্যতম বড় এক সমাধান হিসেবে দেখছে দেশটির সংবাদমাধ্যম ও কোচিং স্টাফ। দীর্ঘ দিন ধরে এই পজিশনে খেলা নিকোলাস তালিয়াফিকোর বয়স ৩৪ বছর হওয়ায় স্কালোনি এখন থেকেই নতুন বিকল্প প্রস্তুত করতে চাইছেন। বাঁ পায়ের এই তরুণ ফুটবলারের উইং ধরে দৌড়ানো, ড্রিবলিং এবং খেলা নিয়ন্ত্রণের ক্ষমতা বেশ প্রশংসিত হয়েছে।

আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব একাডেমী থেকে উঠে আসা ভেগা ক্যারিয়ারের শুরুতে কিছুদিন বার্সেলোনার ‘বি’ দলের হয়েও খেলেছেন। গত বছরের জুলাইয়ে ৯০ লাখ ডলারে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ইতিমধ্যে রাশিয়ান সুপার লিগ ও সুপার কাপ জয়ের স্বাদ নিয়েছেন। বয়সভিত্তিক দলে খেলার পর এবারই প্রথম জাতীয় দলের মূল স্কোয়াডে ডাক পেলেন তিনি।

আরও পড়ুন: বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে হামেস রদ্রিগেজ

আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া ও ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের পর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোতে স্কালোনির আস্থার প্রতিদান দিয়ে জাতীয় দলে নিজের স্থায়ী ঠিকানা গড়ে তুলতে চান তরুণ এই ডিফেন্ডার।

 

 

মাতৃভূমি/এসএফ

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+