এশিয়ান গেমসের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়াতে দলের শুরুর একাদশে বড় চমক এনেছেন ইংলিশ কোচ পিটার বাটলার।
আজ বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় চীনের নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে। এই ম্যাচে আগের ম্যাচের একাদশ থেকে মোট পাঁচটি পরিবর্তন এনেছেন কোচ।
দীর্ঘদিন পর গোলবারের নিচে বিশ্বস্ত হাত রুপনা চাকমা তার হারানো স্থান ফিরে পেয়েছেন। এছাড়া ডিফেন্সের আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে নিতে অভিজ্ঞ শিউলি আজিম ও সামসুন্নাহার সিনিয়রকে শুরুর একাদশে ফিরিয়েছেন কোচ। মিডফিল্ডে যুক্ত হয়েছেন 'ইঞ্জিন' খ্যাত মনিকা চাকমা, তবে চোটের কারণে একাদশে নেই আনিকা রানিয়া সিদ্দিকী। অন্যদিকে, আক্রমণভাগে পোস্টারগার্ল ঋতুপর্ণা চাকমার সঙ্গে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন সামসুন্নাহার জুনিয়রও।
বাংলাদেশের একাদশ:
মারিয়া মান্দা (অধিনায়ক), রুপনা চাকমা, আফঈদা খন্দকার, শিউলি আজিম, সামসুন্নাহার জুনিয়র, মমিতা খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও সামসুন্নাহার সিনিয়র।
মাতৃভূমি/এসএফ

আপনার মতামত দিন