হোম / স্বাস্থ্য / দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিড...
স্বাস্থ্য

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন

ডেস্ক রিপোর্ট
১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৪৭ পূর্বাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:
পরিবারের সদস্য বা নিকটাত্মীয় ছাড়াও অন্যদের স্বেচ্ছায় দান করা কিডনি প্রতিস্থাপনের এক নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে।

পরিবারের সদস্য বা নিকটাত্মীয় ছাড়াও অন্যদের স্বেচ্ছায় দান করা কিডনি প্রতিস্থাপনের এক নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এই যুগান্তকারী তথ্য জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা স্বেচ্ছাসেবী দাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে দেশের চিকিৎসা ইতিহাসে চিকিৎসার এক নতুন দ্বার উন্মোচিত হলো। আইনি কোনো বাধ্যবাধকতা না থাকায় এখন থেকে নিকটাত্মীয় ছাড়াও যে কেউ স্বেচ্ছায় কিডনি দান করতে পারবেন।

উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘ইমোশনাল ডোনার যাচাই-বাছাইয়ের জন্য কয়েকটি সংস্থা কাজ করছে। আইনগত ভিত্তিগুলো যাচাইয়ের পর কিডনি প্রতিস্থাপন করা হবে। এছাড়া আমাদের হাসপাতালের একটি বিশেষ মেডিকেল টিম দাতার শারীরিক ও অন্যান্য জটিল বিষয়গুলো তদন্ত করে ডোনারের সঠিকতা নিশ্চিত করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।’

তিনি আরও কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, কিডনি দানে কোনো অবস্থাতেই আর্থিক লেনদেন হওয়া যাবে না। অতীতে দীর্ঘদিন ধরে নানা জটিলতার কারণে কিডনি ট্রান্সপ্লান্টেশন কার্যক্রম বন্ধ থাকলেও এখন থেকে কিডনি রোগীরা নিয়মিত এই সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে মোট ছয়টি কিডনি ট্রান্সফার সম্পন্ন হয়েছে।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+