হোম / বিশ্ব / রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলা: প্রা...
বিশ্ব

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলা: প্রাণহানি বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট, ২০২৬ | ১১:৪২ অপরাহ্ন
৫১ বার পঠিত
ফন্ট:
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার তুমুল পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক দিনেই অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার তুমুল পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক দিনেই অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রাশিয়ার ১৫ জন এবং ইউক্রেনের ১১ জন নাগরিক রয়েছেন।

রুশ প্রশাসনের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ এবং অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের অধিবাসীরা হতাহত হন। ক্রাসনোদার প্রদেশের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, গেলেন্দঝিক জেলার একটি পর্যটনপল্লীতে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া ক্রিমিয়ায় ৪ জন ও বেলগোরোদে আরও ৪ জন নিহত হন।

অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশের কৃভি রিহ অঞ্চলের একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোনের আঘাতে জরুরি পরিষেবাকর্মী ও তাঁর আট বছর বয়সী সন্তানসহ ৩ জন প্রাণ হারান। প্রদেশের গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, হামলায় পেট্রোল স্টেশনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আশপাশের স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই দিন রাতে ইউক্রেনের জাপোরিজ্জিয়া প্রদেশে রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ আরও ৮ জন নিহত হন।

উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ওপর হামলার দায় অস্বীকার করে আসলেও সাম্প্রতিক মাসগুলোতে সাধারণ মানুষের মৃত্যুহার আশঙ্কাজনক হারে বাড়ছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে দাবি করেছে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উস্পেনিভকা নামক দুটি এলাকা দখল করেছে তাদের সামরিক বাহিনী।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+