হোম / বিশ্ব / ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ও বিদেশি শি...
বিশ্ব

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিত করার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:০৭ পূর্বাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি প্রতিটি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি প্রতিটি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। রবিবার (২০ সেপ্টেম্বর) দলীয় এক যুব সমাবেশে এ কথা জানান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

অভিবাসী শিক্ষার্থীদের ইতালীয় সমাজের মূলধারায় যুক্ত করার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেলোনি। তিনি বলেন, একটি ক্লাসে মাত্র একজন শিশু ইতালীয় ভাষা না জানলে সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় সে দ্রুত মানিয়ে নিতে পারে। তবে ভাষা না জানা শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে তা আর সামাজিক একীকরণ থাকে না, বরং অবহেলায় রূপ নেয়। খুব শীঘ্রই আসন্ন মন্ত্রিসভা বৈঠকে এসংক্রান্ত একটি বিল পেশ করা হবে।

নতুন এই পরিকল্পনা অনুযায়ী, যেসব বিদেশি শিক্ষার্থী স্কুলে মানিয়ে নিতে সমস্যায় পড়বে, তাদের অভিভাবকদেরও বাধ্যতামূলকভাবে ইতালীয় ভাষা শিখতে হবে। এছাড়া ক্লাসে বোরকা বা নিকাব পরে আসার বিষয়ে কড়া অবস্থান জানিয়ে মেলোনি স্পষ্ট করেন, ইতালিতে কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্যের অজুহাতে মুখ ঢেকে স্কুলে আসার কোনো সুযোগ দেওয়া হবে না।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভৌগোলিক অবস্থানের কারণে ইউরোপে অভিবাসীদের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হলো ইতালি। বিশেষ করে মুসলিমপ্রধান দেশগুলো থেকে আসা অভিবাসীদের সংস্কৃতি, ধর্মীয় পোশাক এবং নাগরিকত্ব নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।

গবেষণা সংস্থা আইএসএমইউয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইতালির স্কুলগুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ১১.৬ শতাংশই বিদেশি নাগরিক।



 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+