হোম / বিশ্ব / হুথিদের হামলা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে কমল...
বিশ্ব

হুথিদের হামলা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৫২ পূর্বাহ্ন
৫২ বার পঠিত
ফন্ট:
সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা অব্যাহত থাকলেও বৈশ্বিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকার আশায় আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।

সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা অব্যাহত থাকলেও বৈশ্বিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকার আশায় আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে আসে। একই সঙ্গে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে। ডব্লিউটিআই ক্রুডের দাম ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৪১ ডলারে।

এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি তেল স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বজায় থাকলেও বৈশ্বিক বাণিজ্য ও তেল সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে। এর ইতিবাচক প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+