লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এতে দুই শিশু ও এক নারীসহ অন্তত ছয় জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও আট জন আহত হয়েছেন। হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবার বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাবাজার তথ্য অনুযায়ী, বিমান হামলায় নিহতরা ছাড়াও আহতদের মধ্যে একটি শিশু ও একজন নারী রয়েছেন।
এদিকে ইয়েমেনের গভর্নিং বডির প্রধান রাশাদ আল-আলিমি হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন আদায়ের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।
আল-আলিমির কার্যালয়ের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, গত রোববার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য ছিল চলমান সংকটের মুখে ইয়েমেনি সরকারের প্রতি মার্কিন সংহতি নিশ্চিত করা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এ সময় কোনো ধরনের সামরিক সহায়তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে জানা গেছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন