হোম / খেলাধুলা / বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন মে...
খেলাধুলা

বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন মেসি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:৩৪ পূর্বাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:

বেনিনের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে বিশেষ জার্সি গায়ে মাঠে নামবেন লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে এস্তাদিও মনুমেন্টালে হবে সেই ম্যাচ।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি মেসিদের। এরপর গত আগস্টের ৩১ তারিখ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।

জার্সিটি উন্মোচন করে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘আরও একটি ম্যাচ... আজীবনের জন্য একটি জার্সি।

৩৯ বছর বয়সী মেসি জাতীয় দল থেকে বিদায় নেবেন আর্জেন্টিনার অন্যতম সফল ও বর্ণাঢ্য খেলোয়াড় হিসেবে। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ১২৫টি, যার মধ্যে বিশ্বকাপেই করেছেন ২১ গোল।

আন্তর্জাতিক ফুটবলে মেসির অর্জনও অনন্য। এর মধ্যে রয়েছে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা শিরোপা, একটি ফিনালিসিমা এবং একটি অলিম্পিক সোনার পদক।

প্রাথমিকভাবে জার্সিটি দেখলে বোঝা যায়, এতে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা দিককে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-আকাশি নকশা থেকে কিছুটা সরে এসে এতে ব্যবহার করা হয়েছে সোনালি রঙের লেখা। জার্সির পেছনের বড় অংশজুড়ে রয়েছে ছায়াযুক্ত ‘মে মাসের সূর্য’-আর্জেন্টিনার জাতীয় প্রতীকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। হাতার প্রান্তে রয়েছে মসৃণ কালো ও সোনালি নকশা।

 

 

মাতুভূমি/এএইচ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+