হোম / খেলাধুলা / ইংল্যান্ডে ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞার মুখে...
খেলাধুলা

ইংল্যান্ডে ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞার মুখে মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫০ পূর্বাহ্ন
৯৬ বার পঠিত
ফন্ট:
ইংল্যান্ডে গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লিভারপুলের সাবেক তারকা ফুটবলার ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ।

ইংল্যান্ডে গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লিভারপুলের সাবেক তারকা ফুটবলার ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। চেশায়ারের উইল্মসলো এলাকায় তার বিলাসবহুল রোলস-রয়েস গাড়িটি নির্ধারিত গতিসীমা অতিক্রম করার পর পুলিশের পাঠানো নোটিশের জবাব না দেওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে।

আদালতের নথিপত্র অনুযায়ী, গত ২৭ মার্চ ৩০ মাইল গতির একটি সড়কে সালাহর চার লাখ ৬৬ হাজার ইউরো মূল্যের রোলস-রয়েস স্পেক্টর গাড়িটি ঘণ্টায় ৩৬ মাইল বেগে চলতে দেখা যায়। চেশায়ার পুলিশ এ ঘটনায় আইনগত নোটিশ পাঠালেও ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড তার কোনো জবাব দেননি। এমনকি আদালতে নিজের পক্ষে কোনো বক্তব্য বা তথ্য জমা না দেওয়ায় ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রসিডিউর’-এর আওতায় মামলার শুনানি হয়।

আদালত চালকের পরিচয়সংক্রান্ত তথ্য গোপন ও নোটিশের জবাব না দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। একই সঙ্গে তাকে ছয় মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়। জানা গেছে, ইংল্যান্ডে তার প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের বাড়িতে পাঠানো দুটি নোটিশেরও কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।

উল্লেখ্য, গত মার্চে দীর্ঘ লিভারপুল অধ্যায়ের ইতি টেনে ক্লাব ছাড়ার ঘোষণা দেন সালাহ। লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করা এই তারকা বর্তমানে ২০২৫-২৬ মৌসুম শেষে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে খেলছেন। এর আগেও ২০২২ সালে গতিসীমা লঙ্ঘনের দায়ে এবং ২০১৮ সালে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে তার নাম শিরোনামে এসেছিল। লিভারপুল ছেড়ে তুরস্কে নতুন ক্যারিয়ার শুরু করলেও পুরানো এই আইনি ঝামেলার কারণে সালাহ আবারও ইংল্যান্ডের সংবাদমাধ্যমের আলোচনায় উঠে আসলেন।

 

 

মাতুভূমি/এসএফ

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+