দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে, যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক মৃত্যুর রেকর্ড।
একই সময়ে নতুন করে ১ হাজার ২৭০ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ১০১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ৯৭৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন