হোম / জাতীয় / পরীক্ষা শেষেই জানুয়ারিতে স্থানীয় সরকার নির্...
জাতীয়

পরীক্ষা শেষেই জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ডেস্ক রিপোর্ট
২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:১৫ পূর্বাহ্ন
৭৩ বার পঠিত
ফন্ট:
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ব্যস্ততা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার কথা বিবেচনা করে নভেম্বর-ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ব্যস্ততা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার কথা বিবেচনা করে নভেম্বর-ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিবর্তে পরীক্ষা শেষ করে আগামী বছরের জানুয়ারি মাসে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ কথা জানান। তিনি বলেন, বছর শেষের এই সময়ে পাবলিক পরীক্ষা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা দায়িত্বে নিয়োজিত থাকেন। ফলে এই সময়ে নির্বাচন আয়োজন করা বেশ কঠিন। বাস্তবতার নিরিখেই নির্বাচনের সম্ভাব্য সময় পরিবর্তন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান, সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো প্রথা বা নজির নেই। তবে নির্বাচন আয়োজনের উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা সরকারের কাছে চাওয়া হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর এবং পরীক্ষা সমাপ্তির পরই জানুয়ারি মাসে নতুন করে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছে কমিশন।

 

 

 

মাতুভূমি/এসএফ  

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+