হোম / জাতীয় / শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি...
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ডেস্ক রিপোর্ট
২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:১৯ পূর্বাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার অপব্যবহার রোধে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার অপব্যবহার রোধে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত ওই বার্তায় উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মাদক ও জুয়া সংশ্লিষ্ট ক্ষতিকর কার্যকলাপ থেকে সুরক্ষিত রাখতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই কমিটি কবে নাগাদ গঠিত হবে এবং এতে কারা সদস্য হিসেবে থাকবেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এসব সামাজিক ব্যাধি নির্মূলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো সুপারিশ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় মন্ত্রণালয় এই যুগোপযোগী পদক্ষেপ নিতে যাচ্ছে।

 

 

 

মাতুভূমি/এসএফ  

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+