স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন এক হাজার ১৮৩ জন এবং নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১০০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হামরোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনে, যার মধ্যে নিশ্চিত হামরোগী ২০ হাজার ৯৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সতর্কতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন