হোম / আইন-আদালত / কেরানীগঞ্জে ২ তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের...
আইন-আদালত

কেরানীগঞ্জে ২ তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
০৪ আগস্ট, ২০২৬ | ০৫:১১ পূর্বাহ্ন
৭১ বার পঠিত
ফন্ট:
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রাহুল, মো. ডায়মন্ড, আফসার উদ্দিন অনিম, পারভেজ হক পলাশ, মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) জানান, আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় পূর্বক ভুক্তভোগী ও তাঁদের পরিবারকে হস্তান্তরের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন বিকেলে ওই দুই তরুণী তাঁদের কয়েকজন বন্ধুর সঙ্গে এক বান্ধবীর জন্মদিন উদযাপনে বের হন। রাত পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জের পানকৌড়ি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে শুভাঢ্যা এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা।

এ সময় আসামিরা একটি অটোমিশুক নিয়ে এসে তাঁদের পথরোধ করে এবং জোরপূর্বক মারধর করতে করতে ‘রতনের খামার’ নামক একটি নির্জন অন্ধকার মাঠে নিয়ে যায়। সেখানে তরুণীদের বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এরপর দুই তরুণীকে পর্যায়ক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে রাখা হয়।

ঘটনার পরপরই ভুক্তভোগীদের বন্ধুরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+