হোম / জাতীয় / প্লাবিত হতে পারে তিন জেলার নিম্নাঞ্চল
জাতীয়
তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কা:

প্লাবিত হতে পারে তিন জেলার নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০৯ অপরাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
ভারতের উত্তর ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অঞ্চলে অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

ভারতের উত্তর ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অঞ্চলে অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পাউবোর নিয়মিত বুলেটিনে জানানো হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে এবং এর সংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেলেও ধরলা নদীর পানি স্থিতিশীল রয়েছে। পাউবোর তথ্যমতে, তিস্তা নদীর পানি আগামী ১ দিন বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এর ফলে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর পরবর্তী ২ দিনে তিস্তার পানি হ্রাস পেতে পারে। এছাড়া ধরলা ও দুধকুমার নদের পানি আগামী ৩ দিন এবং ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী ৫ দিন পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারার পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেলেও, কুশিয়ারার পানি আগামী ২ দিন কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে। তবে সুরমা নদীর পানি আগামী ৩ দিন ধারাবাহিকভাবে হ্রাস পাবে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নদী তীরবর্তী অঞ্চলের লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

 

মাতুভূমি/এসএফ

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+