হোম / রাজনীতি / সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর:...
রাজনীতি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর: ঢাবি ছাত্রদল নেতার তীব্র নিন্দা

ডেস্ক রিপোর্ট
২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৫৬ পূর্বাহ্ন
১১১ বার পঠিত
ফন্ট:
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ঘটনার জন্য লজ্জিত বলে মন্তব্য করেছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবিদ লেখেন, ‘সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। আমরা লজ্জিত। ক্রিমিনালদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান করছি। পুরো ঘটনাকে দ্রুত সময়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে জাতির সামনে উপস্থাপন করুন।’

এর আগে, চাঁদা না দেওয়ার জেরে রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক স্টুডিওতে ঢুকে এ তাণ্ডব চালায় বলে জানান প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করা হয়েছে। এ সময় স্টুডিওর প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে নেওয়া হলেও কেউ আহত হননি।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে ধ্বংস হয়ে যাওয়া স্টুডিও দেখিয়ে সালমান মুক্তাদির অভিযোগ করেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা দাবি করেছিল এবং তা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের স্টুডিও ডিস্ট্রয় হয়ে গেছে। আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’ এ ঘটনায় আইনি ব্যবস্থা হিসেবে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+