হোম / জাতীয় / নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের চূড়ান্...
জাতীয়

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অবস্থান

ডেস্ক রিপোর্ট
২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:২৫ পূর্বাহ্ন
৭৩ বার পঠিত
ফন্ট:
নিয়োগপত্র প্রদানের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগবঞ্চিত প্রার্থীরা।

নিয়োগপত্র প্রদানের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগবঞ্চিত প্রার্থীরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন।

এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হন আন্দোলনকারীরা। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় সৃষ্ট অনিশ্চয়তা দূর করতে এবং দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবিতে তারা এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।

জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মাঝে নিয়োগপত্র বিতরণ শুরু হয়। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় তাঁদের মধ্যে তীব্র উদ্বেগ ও হতাশার সৃষ্টি হয়েছে।

‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ ও ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ায় প্রায় ১৫ শতাধিক প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়নি। বাদপড়ার সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে প্রকাশের পাশাপাশি পাঁচ দফা দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা এসব দাবি তুলে ধরেন।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয় এবং জেলাওয়ারী তালিকা প্রকাশ করা হয়।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+