দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪১ শিশু এবং এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৯ জনের।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন নিশ্চিত রোগী পাওয়া গেছে ১১৩ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৫ জন শিশুর প্রাণহানি ঘটেছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। যদিও ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন