হোম / জাতীয় / প্রিজনভ্যান থেকে পালাল ২৫ মামলার আসামি পিচ্চি...
জাতীয়

প্রিজনভ্যান থেকে পালাল ২৫ মামলার আসামি পিচ্চি রাজা, ৫ পুলিশ বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৩১ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন ২৫ মামলার আসামি মো. রাজা ওরফে 'পিচ্চি রাজা'।

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন ২৫ মামলার আসামি মো. রাজা ওরফে 'পিচ্চি রাজা'। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রিজনভ্যানে করে পিচ্চি রাজাকে ঢাকার আদালতে হাজিরার জন্য নিয়ে যাওয়া হয়। হাজিরা শেষে তাকে পুনরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে আনা হচ্ছিল। পথিমধ্যে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার অনুরোধ জানান। পরে দায়িত্বরত পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সেই সুযোগে তিনি কৌশলে পালিয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলামও আসামির পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার জানান, আসামি পলায়নের ঘটনায় প্রিজনভ্যানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ মোট পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, গত ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেফতার হন। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ প্রায় ২৫টি মামলা রয়েছে। পলাতক রাজাকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+