হোম / জাতীয় / দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
জাতীয়
বিশ্ব শিক্ষক দিবস:

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:৪৭ পূর্বাহ্ন
৮২ বার পঠিত
ফন্ট:
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০০জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটির প্রস্তুতি ও সরকারের নেওয়া নানা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে আজ সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারের এই উদ্যোগের বিস্তারিত দিক তুলে ধরবেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনসহ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

প্রতি বছর ৫অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে এবং তাদের মর্যাদা সমুন্নত রাখতে সরকারের এই বিশেষ উদ্যোগ শিক্ষক সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+