হোম / জাতীয় / বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শ...
জাতীয়

বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ঢাকার ডিসি

ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ন
৯৫ বার পঠিত
ফন্ট:
ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম সম্প্রতি বোরকা ও মাস্ক পরে সম্পূর্ণ ছদ্মবেশে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে এক আকস্মিক পরিদর্শন পরিচালনা করেছেন।

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম সম্প্রতি বোরকা ও মাস্ক পরে সম্পূর্ণ ছদ্মবেশে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে এক আকস্মিক পরিদর্শন পরিচালনা করেছেন। সাধারণ সেবাগ্রহীতাদের মতোই লাইনে দাঁড়িয়ে তিনি নামজারি বা মিউটেশন প্রক্রিয়া এবং নির্ধারিত সরকারি ফি সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন।

পরিদর্শনকালে অন্যদিনের মতো ভূমি অফিসেও সাধারণ মানুষের বেশ ভিড় ছিল। বোরকা পরিহিত ডিসি ফরিদা পরিচয় গোপন রেখে লাইনে দাঁড়ান এবং জানতে চান সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন। বাইরে থেকে দৃশ্যমান ব্যবস্থাপনার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার কতটা মিল রয়েছে, তা স্বচক্ষে দেখতেই এই অভিনব উদ্যোগ নেন তিনি। এ সময় তিনি অন্যান্য সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি, বিলম্ব কিংবা অনিয়মের শিকার হওয়ার বিষয়ে সরাসরি তথ্য সংগ্রহ করেন।

অফিসের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া কতটা সহজ, তা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, সাধারণ মানুষকে যেন কোনোভাবেই অপ্রয়োজনীয় ভোগান্তি বা হয়রানির মুখে পড়তে না হয় এবং তারা যেন দ্রুত ও সহজে ভূমিসেবা পান, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, অফিসে বসে কেবল প্রতিবেদন বা অভিযোগের ওপর নির্ভর না করে মাঠে গিয়ে সরাসরি সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা জানা গেলে সরকারি সেবার প্রকৃত চিত্র সহজে উপলব্ধি করা সম্ভব হয়। ডিসির এমন সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের মাঝেও দারুণ ইতিবাচক সাড়া ও আগ্রহ তৈরি হয়েছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+