হোম / জাতীয় / ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩...
জাতীয়
দেশে হামের প্রাদুর্ভাব: মোট মৃত্যু ১১শ’ ছুঁইছুঁই

২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০

ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:১৭ অপরাহ্ন
৮০ বার পঠিত
ফন্ট:
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া চলতি প্রাদুর্ভাবে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া চলতি প্রাদুর্ভাবে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই জন এবং সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৯৯ জনের মৃত্যুর মধ্যে ১০১ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল এবং বাকি ৯৯৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশব্যাপী মোট ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ২১ হাজার ৩০৮ জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে। অন্যদিকে, গত সাড়ে ছয় মাসে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+