হোম / শিক্ষা / ঢাকা কলেজে শৃঙ্খলাভঙ্গ: ৯ শিক্ষার্থীর ভর্তি ব...
শিক্ষা

ঢাকা কলেজে শৃঙ্খলাভঙ্গ: ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি

ডেস্ক রিপোর্ট
৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:২৮ পূর্বাহ্ন
৮৬ বার পঠিত
ফন্ট:
নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং ৪২ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং ৪২ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উদ্ভূত ঘটনার সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যাওয়ার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে কলেজ প্রশাসন শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছে।

 

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+