হোম / শিক্ষা / এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল
শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল

ডেস্ক রিপোর্ট
২৭ অক্টোবর, ২০২৬ | ০৬:১১ অপরাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছিল।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে মোট কেন্দ্র সংখ্যা ছিল ২ হাজার ৬৯৭টি এবং মোট অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+