হোম / শিক্ষা / এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
শিক্ষা

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ডেস্ক রিপোর্ট
৩১ অক্টোবর, ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ন
৭১ বার পঠিত
ফন্ট:
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৫১.১২ শতাংশ। তবে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৫১.১২ শতাংশ। তবে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর ফল একযোগে উন্মুক্ত করা হয়।

যেভাবে জানা যাবে ফলাফল:

অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠান: পরীক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো 'Result' কর্নারে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

মোবাইল এসএমএস: যেকোনো মোবাইল থেকে HSC <বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <2026> লিখে ১৬১৪০ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। (যেমন: HSC DHA 123456 2026)।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ:
প্রকাশিত ফলাফলে সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশাবলি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই ৯টি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। বন্যার কারণে স্থগিত হওয়া কয়েকটি পরীক্ষা শেষে ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছিল।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+